বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির এডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাত আইনজীবী এ রিট দায়ের করেন।
গত ৭ এপ্রিল বিসিবির তিন মাস মেয়াদে নতুন একটি ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
নতুন এডহক কমিটিতে সদস্যরা করা হয়েছে– ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহাকে।
কর্তৃপক্ষ জানায়, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।