আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে এ দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও সংগ্রামের প্রতীক  হিসেবে পালিত হয় । এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে বহু শ্রমিক জীবন দেন। ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন, ৮ ঘণ্টা বিশ্রাম-এর দাবিতে শিকাগোতে, যেখানে প্রায় ৪০ হাজার শ্রমিক সমবেত হন। আন্দোলনে বাধা দিলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়, একজন মারা যান ও অনেকে আহত হন। পুলিশি নিপীড়নের প্রতিবাদে শ্রমিক নেতারা শিকাগোর বিখ্যাত হে মার্কেট স্কয়ারে কর্মসূচির ডাক দেন। এ আন্দোলন স্মরণে ১৮৮৯ সালে ২০ দেশের সমাজকর্মী, শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়নের এক আন্তর্জাতিক কংগ্রেসে ১ মে ‘শ্রমিক দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিকাগোর সেই আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা হয়ে আছে। মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার লড়াইকে বেগবান করেছে।

মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

প্রসঙ্গত, সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের ভাবনা থেকে অনুপ্রাণিত স্লোগান ছিল— ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন, ৮ ঘণ্টা বিশ্রাম।

  • আন্তর্জাতিক
  • দিবস
  • শ্রমিক
  • #