গণভবনে ছাত্র-জনতা প্রবেশ, ভাঙচুর-লুটপাট

:
প্রকাশ: ২ years ago

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার ছাত্র-জনতা। সোমবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে গণভবনে ঢুকে পড়ে তারা। এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়। এর আগে গণভবনের সব নিরাপত্তা তুলে নেওয়া হয়।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

অপরদিকে দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে অংশ নিয়েছেন।

  • গণভবন
  • #