জয়পুরহাটে শেখ হাসিনা-কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago
ছবি : শেখ হাসিনা

জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরেকটি মামলা হয়েছে। আন্দোলনে কলেজছাত্র নজিবুল সরকার (১৮) গুলিতে নিহতের ঘটনায় এ মামলা হয়েছে। আজ রোববার নিহত নজিবুল সরকারের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনকে। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমিন ফকির প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

  • ওবায়দুল কাদের. জয়পুরহাট
  • মামলা
  • শেখ হাসিনা
  • #