দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেরপরিচালনা পর্ষদের সভাপতি অপসারণ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

দেশের সব বেসরকারি কলেজের গভর্নিং বডি ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওরা। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনা অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া মহানগর পর্যায়ে বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

  • বেসরকারি
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • #