নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতা লিজন মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) রাত ১২টায় পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লিজন মোল্লা একটি ট্রমা সেন্টারে কাজ করতেন। শনিবার রাতে ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এছাড়া তার মোটর সাইকেলটিতেও আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, লিজন মোল্লাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে জানা যায়নি।

  • নরসিংদী
  • মৎস্যজীবী লীগ
  • হত্যা
  • #