স্কুলছাত্র হত্যায় পুলিশসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

গত ৫ আগস্ট আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত স্কুলছাত্র ছাবিদ হোসেনের (১৫) পরিবারের দায়ের করা হত্যা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওবায়দুল কাদেরসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে দায়ের করা সকল আসামিকে শ্রেণিভুক্ত করে হত্যা মামলাটি গ্রহণের নির্দেশ দেন।

বাদী পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমাদ মামলাটি দায়ের করেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মিল্টন আলী।

এই মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক ও এম এ আরাফাতসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পুলিশের উর্ধ্বতন অফিসারসহ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের ৭৫ জনকে আসামি করা হয়েছে।

  • পুলিশ
  • মামলা
  • #