স্বরূপকাঠিতে মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পিরোজপুরের স্বরূপকাঠির বিনাকপুর গ্রামে মস্তকবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিনাকপুর ও পূর্ব সারেংকাঠি গ্রামের সীমান্তবর্তী নদীর তীরবর্তী মামুন মিয়ার ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখা হয়।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা সরেজমিন তদন্ত করছেন।

ওসি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

  • অজ্ঞাত যুবক
  • উদ্ধার
  • মাথাবিহীন
  • লাশ
  • স্বরূপকাঠি
  • #