ছবি : মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগর
নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সি কিশোরী এক মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে নেত্রকোনা পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হবে।
গ্রেপ্তার মাদরাসা শিক্ষক নেত্রকোনার মদনে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসার পরিচালক। তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা।
মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে শিক্ষক আমান উল্লাহ সাগরকে র্যাব-১৪ এর একটি দল গ্রেপ্তার করে। আজ দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে আসামিকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গত ২৩ এপ্রিল রাতে মদন থানায় আমান উল্লাহ সাগর ও তার ভাইকে অভিযুক্ত করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।
