প্রতি বর্গফুট কোরবানির পশুর চামড়ার দাম ২ টাকা বাড়াল সরকার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

কোরবানির ঈদ সামনে রেখে পশুর চামড়া সংগ্রহের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম গতবারের চেয়ে ২ টাকা বেড়েছে, খাসির চামড়ার দাম বেড়েছে ৩ টাকা।

এবার ঢাকায় ট্যানারি ব্যবসায়ীরা লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৬২-৬৭ টাকা দরে। আগের বছরে যা ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ২০২৫ সালে প্রতি ফুট গরুর চামড়ার দর বাড়ানো হয়েছিল ৫ টাকা, বকরি ও খাসির বেলায় ২ টাকা। ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে এবার ৫৭- ৬২ টাকা। আগের বছর ছিল ৫৫ টাকা ৬০ টাকা।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

  • কোরবানি
  • দাম
  • পশুর চামড়া