সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কাগজপত্র-সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।

আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত ও দ্রুত মুক্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আটক আহমেদ আলীর অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

  • আটক
  • জেলা পরিষদ
  • প্রশাসক
  • সৌদি আরব
  • হবিগঞ্জ