জামালপুরে বালুমহালে মিলল নিখোঁজ আইসক্রিম বিক্রেতার লাশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ minutes ago
প্রতীকী ছবি

জামালপুরে নিখোঁজ হওয়ার তিনদিন পর পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি বালিঘাটের নিচ থেকে জয়নাল আবেদীন নয়ন (৫০) নামে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা সদর উপজেলার জয়রামপুর এলাকার একটি বালিঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল জেলা সদর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন জয়নাল।পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন বলেন, স্থানীয়রা বালির স্তূপের নিচে একটি লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • আইসক্রিম বিক্রেতা
  • জামালপুর
  • বালুমহাল
  • লাশ