বাড়ি মালিকের লাথিতে ভাড়াটিয়ার মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪৭ minutes ago
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দোভাষী বাজার এলাকায় ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাড়ি মালিকের লাথিতে এক ভাড়াটিয়ার প্রাণ গেছে। আবুল কাশেম নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ছিলেন ফল ব্যবসায়ী। 

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আবুল কাশেমের সঙ্গে বাড়ির মালিক সুমনের ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে আবুল কাশেমকে লাথি মারে। এতে কাশেম অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হসপিটালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় রাত সাড়ে ১২টা পর্যন্ত কেউ থানায় লিখিত কোনো অভিযোগ দেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • বাড়ি
  • ভাড়াটিয়া
  • মালিক
  • মৃত্যু
  • লাথি