সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার, মুখে আঘাতের চিহ্ন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

গাজীপুরে রাস্তার পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। নিহতের মুখে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে কালীগঞ্জ থানা পুলিশ তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারসংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে। নিহত একই ইউনিয়নের উলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতেন। সোমবার তিনি বাড়িতে এলে স্থানীয় বঙ্গবন্ধু বাজারের উত্তর পাশে টায়ার ফ্যাক্টরির কাছে বেড়িবাঁধের রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের মুখের ডান দিকে বীভৎস আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে পুলিশ ও স্থানীয়রা মনে করছেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

  • উদ্ধার
  • গাজীপুর
  • মরদেহ