সিলেট সদর উপজেলার ঘোপাল এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার পর অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় কিছু ব্যক্তি দুই ব্যক্তিকে আটক করেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত সালমান শাহ (৩২) ও আলী হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি এখন তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে প্রক্রিয়াধীন আছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
