প্রতীকী ছবি
বগুড়ার কাহালু উপজেলায় বাসের ধাক্কায় রিকশা-ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪ টার দিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেমি আকতার ও তার মেয়ে মেয়ে তনু আকতার (২০)। এছাড়াও আহত হয়েছেন ওই রিকশাচালক। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহত রিকশা-ভ্যান চালককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে রিকশা-ভ্যানে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি বাস রিকশা-ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
