কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ minutes ago

অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১২টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এতে তার কারামুক্তিতে বাধা কাটে।

কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ সাবেক মেয়র আইভীর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ১২ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাত ১০টা ৮ মিনিটের দিকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা ৩টি নির্বাচনে জয়ী হন জেলা আওয়ামী লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

  • আইভী
  • কারাগার
  • কাশিমপুর
  • জামিন
  • সাবেক মেয়র