পদ্মার চরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলে স্পিডবোটের ভেতর থেকে মো. আজজিুল হক ঝড়ু নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর থানাধীন চর জাজিরা মৌজার পদ্মা নদীর কিনারায় একটি স্পিডবোটের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজলোর সীমান্তর্বতী চর এলাকায় বালুমহল নিয়ে বেলাল ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত একজন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে স্পিডবোটে লালপুর থানার চর জাজিরা এলাকায় এনে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তি মো. আজজিুল হক ঝড়ু (৩৫)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল শেখ ও মাতা হাসিনা বেগম।

পুলিশ জানায়, যুবকের বাঁ চোখের ওপরের অংশে গুলির আঘাত লেগে তা মাথার ওপর দিক দিয়ে বের হয়ে গেছে। স্পিডবোটের ভেতর তাকে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া গেছে। এ সময় লালপুর থানার অফিসার ইনর্চাজ ও তদন্ত র্কমর্কতা ঘটনাস্থলে উপস্থতি ছিলেন।

পুলিশ আরো জানায়, নিহত যুবক চারঘাট এলাকায় কাকন নামের এক ব্যক্তির বালুর পয়েন্টে কাজ করতেন। বালুমহাল নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে।

লালপুর থানার অফসিার ইনর্চাজ (ওসি) শফকিুল ইসলাম পলাশ জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অপরাধ সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

  • উদ্ধার
  • গুলিবিদ্ধ
  • নাটোর
  • মরদেহ
  • লালপুর