বুড়িগঙ্গায় তরুণের লাশ, পকেটে মিলল বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রাজধানীর বছিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে রোববার এক তরুণের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার পকেটে পাওয়া পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ ধারণা করছে, ওই তরুণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকতে পারেন।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত সুপার মাহফুজুর রহমা জানান, বিকাল ৫টার দিকে মরদেহটি তারা উদ্ধার করেন। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মুখমণ্ডল ও পেট ফুলে বিকৃত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে মরদেহের সঙ্গে পাওয়া আলামতের ভিত্তিতে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, ওই তরুণের প্যান্টের পকেট থেকে একটি শিক্ষার্থী পরিচয়পত্র, কয়েকটি কাগজপত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দীপ মজুমদারের।

এছাড়া তার অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার প্রবেশপত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • তরুণ
  • বুড়িগঙ্গা
  • লাশ