ছবি : সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশজুড়ে আরও ১ হাজার ৭৮ জন সন্দেহজনক এবং ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি (আজ পর্যন্ত) সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ১৫৬ জনে। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৭১ হাজার ৩৯৬ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৭ জন মারা গেছেন। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৩।
