চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, শিশু গুলিবিদ্ধ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১২) নামে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারির কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ-ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তাঁ=র মৃত্যু হয়। গুলিতে আহত হয় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশু। নিহত রাজুর বোন রুমা আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর ভাই পেশায় দিনমজুর। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • গুলি
  • চট্টগ্রাম
  • যুবক
  • হত্যা