মাছের ঘেরে পড়েছিল লাগেজ, খুলতেই বেরিয়ে এলো যুবকের মরদেহ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে মাছের ঘের থেকে লাগেজবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ৩টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বেনুয়ারচর বাজার পাশে আলমাছ আলীর মালিকানাধীন একটি মাছের ঘেরের এক কোনে একটি লাগেজ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তারা লাগেজটি খুলে ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইসলামপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মরদেহে পচন ধরেছে। এ কারণে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে যুবককে হত্যার পর মরদেহটি লাগেজে ভরে মাছের ঘেরে ফেলে রাখা হয়।

  • মরদেহ
  • যুবক
  • লাগেজ