সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে
ছবি: নিহত শাহরিয়ার আহমেদ ইমন

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ ইমন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ২২ বছর বয়সী আরেক বাংলাদেশি যুবককে আট দিনের রিমান্ডে নিয়েছেন দেশটির লারনাকা জেলা আদালত।

রিমান্ডে ইমনকে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক নাম শাহিন বাবু। সে তুর্কি সাইপ্রাস থেকে অবৈধভাবে গ্রিক সাইপ্রাসে প্রবেশ করে বসবাস করতো।

পুলিশ জানায়, জবানবন্দিতে শাহিন বাবু জানিয়েছেন, গত ৭ জুন একটি বাসে তার সঙ্গে ইমনের পরিচয় হয়। সেখানে ইমন তার কাছে কাজ খুঁজে দেওয়ার অনুরোধ করেন এবং তারা মোবাইল নম্বর বিনিময় করেন।

অভিযুক্ত বাবু দাবি করেন, বাসে কথা বলার একপর্যায়ে সে ইমনের কাছে মোবাইলের ওয়াই-ফাই হটস্পট শেয়ার করতে বললে ইমন তা প্রত্যাখ্যান করেন এবং তাকে অপমান করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতেই ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন।

  • বাংলাদেশি
  • শিক্ষার্থী
  • সাইপ্রাস
  • হত্যা