৪৩তম বিসিএস নন ক্যাডারে নিয়োগের পুরো প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায়, মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশনা দেয়া হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি বলেন, ‘প্রচলিত আইনের ব্যর্তয় ঘটিয়ে এই নিয়োগ দেয়া হয়েছিল বলে হাইকোর্ট তা রায়ের পর্যবেক্ষণে বলেছেন। এর আগে গত বছর ৪৩তম নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। এর আগে মেধা তালিকা প্রকাশ না করেই ২০২৩ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তারই প্রেক্ষিতে রিট দায়ের করা হয়।’
