ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, দেশটিতে সংঘটিত দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় ২ হাজার ৯৮০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো জীবিতদের সন্ধানে অভিযানে যোগ দেয়ার মধ্যেই এ তথ্য সামনে এলো। সহায়তাকারীদের মধ্যে রয়েছেন সুইজারল্যান্ডের ৮০ জন উদ্ধারকর্মী এবং মেক্সিকোর একটি ত্রাণকর্মী দল।

স্থানীয় উদ্ধারকারী দলগুলো সারা রাত ধরে দেশটির রাজধানী কারাকাস ও লা গুয়াইরায় ধসে পড়া ভবনগুলোতে তল্লাশি চালিয়েছে। এর আগে ধ্বংসস্তূপের নিচ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেকে।

বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।

  • নিহত
  • ভূমিকম্প
  • ভেনেজুয়েলা