এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল দুই দলই। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউ।
শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার লড়াই। এই ড্রতেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, আর শেষ ৩২ নিশ্চিত করতে অপেক্ষায় থাকতে হচ্ছে প্যারাগুয়েকে।
শুক্রবার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। শেষ পর্যন্ত ৯৫ মিনিটের লড়াই শেষে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় ০-০ সমতায়।
এই ড্রয়ের ফলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’ থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। আর শেষ ৩২ এ জায়গা পাওয়ার জন্য অপেক্ষায় তাকতে হচ্ছে প্যারাগুয়েকে।
