ছাগলনাইয়ায় যুবলীগ নেতার গলা ও হাতকাটা মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি: নিহত জোবায়ের হোসেন পারভেজ

ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় নিজ বাড়ির সামনে থেকে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতার গলা ও হাতকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে সর্বশেষ তিনি তার ছেলে জোবায়ের হোসেন পারভেজের সঙ্গে দেখা হয়। পরদিন সকালে বাড়ির সামনে তার গলা ও হাতকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের ভাইয়ের অভিযোগ, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকানসংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি জোবায়ের পারভেজের ঝগড়া ও হাতাহাতি হয়েছিল। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি দাবি করেন।

খবর পেয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

  • ছাগলনাইয়া
  • মরদেহ
  • যুবলীগ নেতা