এবারের বিশ্বকাপে ফিলাডেলফিয়ায় অন্য ম্যাচে পেতার সুচিচের দারুণ এক গোলে ঘানার বিপক্ষে বিরতির আগেই ১-০ গোলে এগিয়ে গেছে ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে নেওয়া তার অসাধারণ শট দুই ঘানা ডিফেন্ডারের মাঝ দিয়ে কেটে গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
এদিকে, জুড বেলিংহামের গোলে পানামার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড। নিউজার্সিতে গ্রুপ ‘এল’-এ পানামার বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড।
পানামার বিপক্ষে নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করার পাশাপাশি তিনি বনে গেছেন ইংলিশদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার। তার নামের পাশে এখন গোল ১১টি। পেছনে ফেলেছেন ১০ গোল করা গ্যারি লিনেকারকে।

চলমান বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর পানামার বিপক্ষে এখন পর্যন্ত গোল করলেন কেইন। ফলে এই বিশ্বকাপে তার গোলসংখ্যা ৩।
সমীকরণ এখন কী বলছে: ৯০ মিনিট শেষে এই ফল না বদলালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়া, আর রানার্সআপ হিসেবে নকআউটে যাবে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া বর্তমানে ঘানাকে ১-০ গোলে হারাচ্ছে বলে এই মুহূর্তে গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড— পানামার সাথে ড্র করলে তারা গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে পারবে না।
