অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (সংগৃহীত)

বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমান তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

তিনি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা ছাড়াও তার অনেক গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। গুণী এই অধ্যাপকের লেখা ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ ও ‘সংস্কৃতির সহজ কথা’সহ ২০টিরও বেশি বই রয়েছে।

এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

  • অধ্যাপক
  • আবুল কাসেম ফজলুল হক
  • মৃত্যু