শরীয়তপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরার পদ্মা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আলমকান্দি এলাকার পদ্মার চরের কিনারা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর চরের পাশে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তাঁর পরনে কালো বোরকা, লাল রঙের সালোয়ার এবং একটি প্রিন্টের ওড়না ছিল। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

  • অজ্ঞাত
  • উদ্ধার
  • নারী
  • পদ্মা নদী
  • মরদেহ
  • শরীয়তপুর