সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে
ছবি: ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (সংগৃহীত)

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুবরণ গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্ত্রী নূর আখতার, কন্যা (নিলুফার জমির) ও দুই পুত্রসন্তান রেখে গেছেন (নওশাদ জমির ও নওফেল জমির)।

  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
  • মৃত্যু
  • সাবেক স্পিকার