তুরাগে আছাড় মেরে শিশুকন্যাকে হত্যা, বাবা গ্রেপ্তার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশুকন্যা রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় কামার পাড়া সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় রাফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পর দিন বৃহস্পতিবার দুপুর আড়াই টার রাফার মৃত্যু হয়। কবির হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দা। বর্তমানে তুরাগের কামার পাড়ায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক এসআই মো. মেহেদী হাসান ফয়সাল বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি জানান, পারিবারিক কলহের জেরধরে বাবা তার একমাত্র কন্যা সন্তান রাফা মনি কে হত্যা করেছে।

নিহতের মা লিমা বেগম জানান, বুধবার বিকেলে পারিবারিক বিষয়াদি নিয়ে আমাকে মারধর করলে আমি সন্তানকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাই।
পরে সন্ধ্যায় সে (কবির হোসেন) আমাদের বাসা আসে। পরে তার সাথে বাসায় যাচ্ছিলাম। পথিমধ্যে এসব নিয়ে রাস্তায় কথা-কাটাকাটি হয়। এসময় সে রাফা মনিকে আমার কোল থেকে নিয়ে আছাড় মেরে ফেলে দেয়।

নিহত রাফার নানি বলেন, ‘কবির পেশায় রিকশা চালক। নেশা করতো। ঠিকমতো কাজ করতো না। বিভিন্ন অজুহাতে আমার মেয়েকে মারধর করতো। সংসারে অভাব অনটন লেগে থাকতো।’

  • আছাড়
  • গ্রেপ্তার
  • বাবা
  • শিশুকন্যা
  • হত্যা