রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ফের গ্রেপ্তার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, পল্লবী থানার একটি মামলায় মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্লবী থানায় হস্তান্ত করা হয়।

করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতিসহ নানা কারণে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ। ২০২০ সালের ৬ জুলাই র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়।

ওই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর একই বছরের ১৫ জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর দীর্ঘদিন তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।

  • গ্রেপ্তার
  • চেয়ারম্যান
  • রিজেন্ট
  • হাসপাতাল