স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য আঁড়ি পাতার যন্ত্র কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৯৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার ১৩৭ টাকা।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এসময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, এনটিএমসির জন্য ‘এক্সপানশন অব কন্টেন্ট ব্লকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম (ফেস-১)’ একটি অতি গোপনীয়, সংবেদনশীল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা বিধায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য প্রকল্পটির যন্ত্রপতি ক্রয়ের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণ করে সীমিত সংখ্যক যোগ্যতাসম্পন্ন ৯টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়।
৩টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনিসভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি, ঢাকার কাছ থেকে সিস্টেমটি ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।
সূত্র : বাংলা নিউজ
