নবীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫৬ minutes ago
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) দুপুরে ভুক্তভোগী শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। এর আগে গতকাল রবিবার উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে খাবার কিনতে গ্রামের দোকানে যাচ্ছিল ভুক্তভোগী ওই শিশু। পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) তার সঙ্গীকে নিয়ে ওই স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে পাশের বাঁশঝাড়ে নিয়ে মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই মুহূর্তে শিশুটির পিতা বাড়িতে না থাকায় পরদিন দুপুরে ভুক্তভোগীকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ধর্ষণ
  • নবীগঞ্জ
  • সংঘবদ্ধ
  • স্কুলছাত্রী