এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

এক বছরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ কক্ষে এ পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিসকে হারিয়ে এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। অন্যদিকে, সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছেন বাংলাদেশের প্রতিনিধি।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে এ মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হন।

  • জাতিসংঘ
  • সভাপতি
  • সাধারণ পরিষদে