হাটহাজারীতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (৪ মে) রাতে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে উপজেলার কয়েকটি স্থানে ঝটিকা মিছিল বের করে। বিষয়টি প্রশাসনের নজরে পড়লে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য আরহাদ হোসেন আহাদ (২৮), ফতেপুর ইউপির ৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য জানে আলম (৩৫), চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো.পারভেজ হোসেন (২৪), হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো.দিদারুল আলম (৩৫), ছাত্রলীগের মিছিলের অর্থদাতা ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো.শফিউল আলম (৫৫), ছাত্রলীগের সক্রিয় সদস্য ফারহান মাসুদ তাওসীফ (২৩), মো. জাহেদুল আলম জাহেদ (২৩), মো. রাকায়েত হাসান শুভ (২০), মো. আবদুল্লাহ তুষার (২২), মো. আশরাফুল ইসলাম তামিমসহ (২০) ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গত তিনদিন অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ১০ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • আওয়ামী লীগ
  • গ্রেপ্তার
  • নেতাকর্মী
  • হাটহাজারী