প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাত করে মো.হৃদয় নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার ধোড়করা বাজারের পূর্ব মাথায় তেলীগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় শাকতলা এলাকার মৃত হেদায়েত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চিওড়া ইউনিয়নের শাকতলা ও ঘোষতল গ্রামের কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছু সময় পর ধোড়করা বাজারের পূর্ব মাথায় তেলীগ্রাম রোড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন হদয়। তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইননি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
