গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর তরুণের মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গোপালগঞ্জ সদরে চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে থেকে ওই তরুণ নিখোঁজ ছিল। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। আজ শনিবার এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।’

  • উদ্ধার
  • গোপালগঞ্জ
  • মরদেহ