এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ লড়াই করে ম্যাচে ফিরেছে ক্রোয়েশিয়া। ইংলিশ অধিনায়কের জোড়া গোলে দুই দফা পিছিয়ে পড়লেও মার্তিন বাতুরিনা ও পেতার মুসার দুর্দান্ত গোলে সমতায় বিরতিতে গেছে ক্রোয়েশিয়া।
ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে বিরতিতে গেছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচের শুরুর দিকে লুকা মদ্রিচের ফাউলের কারণে পেনাল্টি পায় ইংলিশরা। ১১ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেয়ার সুযোগ পান কেইন। ১২ মিনিটে দ্বিতীয়বার পেনাল্টি শট আর ভুল করেননি কেইন।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে দুর্দান্ত এক শক্তিশালী শটে সমতায় ফেরান মার্তিন বাতুরিনা। তার জোরালো প্রচেষ্টায় ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলের নাগাল পেলেও রক্ষা করতে পারেননি। সমতায় ফিরলেও মাত্র ৪ মিনিটর পর আবারও এগিয়ে যায় ইংলান্ড।
ডেকলান রাইসের কর্নার থেকে উড়ে এসে ক্রোয়েশিয়ার জাল খুঁজে নেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ড এগিয়ে যায় ২-১ গোলে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও সমতায় ফিরে আসে ক্রোয়েশিয়া। সমতাসূচক গোলটি করেন পেতার মুসা।
