টাঙ্গাইলে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

টাঙ্গাইলে মো. মাসুদ নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় মো. মাসুদের বাড়ির কাছে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. মাসুদ ওই এলাকার লাল মিয়ার ছেলে।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, রাত ১১টার দিকে মাসুদ তার মনোহারি দোকান বন্ধ করে বাড়ি রওনা হলেও তিনি বাড়ি ফেরেননি। সকালে বাড়ি ও দোকানের মাঝামাঝি একটি স্থানে মাসুদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। নিহতের মাথার পেছন ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে মাসুদকে হত্যা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।

  • উদ্ধার
  • টাঙ্গাইল
  • মরদেহ