কুড়িগ্রামে খেলেতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খেলতে গিয়ে নালার পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নে একটি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে নয় বছরের কন্যা লুশি খাতুন এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আট বছরের কন্যা আরশী। তারা রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে একসঙ্গে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘসময় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।

  • কুড়িগ্রাম
  • মৃত্যু
  • শিশু