বাকস্বাধীনতা হরণের নিন্দা প্রেস ইউনিটির

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে
ফাইল ছবি

সাংবাদিক সোমা ইসলাম, আনিস আলমগীর, মোমিন মেহেদীসহ ৬ জনের বাকস্বাধীনতা হরণের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ প্রেস ইউনিটি। গতকাল সংগঠনটির পক্ষ থেকে ইউনিটির চেয়ারম্যান চন্দন সেন পলাশ ও ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দীন আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট যারা করেছে বৈষম্য দূর করার, বাকস্বাধীনতা দেয়ার অঙ্গীকারে দাঁড়িয়ে, তারাই আজ জাতির বিবেকে কথা বলতে দিতে চাইছে না। মামলা করছে, হামলা করছে, হয়রানি করছে আর এই সকল কিছু চলমান বিএনপি সরকার মুখ বুজে সহ্য করছে। ঠিক একইভাবে একাত্তরেরও স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা এ কাজ করেছিল। শহীদ মুনীর চৌধুরী, সেলিনা পারভীনের মত মানুষকে গুম করেছিলো। আজ যেন সেই দেশবিরোধী চক্র ফিরে এসেছে নতুন মোড়কে, নতুন মুখোশে। আমরা মনে করি, বাকস্বাধীনতার ভিত্তিতে যৌক্তিকভাবে সমালোচনা অব্যাহত রাখার সুযোগ না দিলে খুব দ্রুত সময়ের মধ্যে সারাদেশে সংবাদযোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে ভূঁইফোর জেডিএফ-এর বিষয়ে সরকারের সুষ্ঠু তদন্ত সাংবাদিক, শিল্পীদের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক অবস্থানের কারণ উদঘাটনের দাবি জানান।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জুলাইর আন্দোলনকারীরা বিরোধী দল থাকা অবস্থায়ই সাংবাদিকদের উপর হামলা করছে, মামলা করছে।  এটা প্রমাণ করে, তারা ক্ষমতায় আসলে সারাদেশে সাংবাদিক সমাজকে এক এক করে নিঃশেষ করা শুরু করে দেবে!

  • নিন্দা
  • প্রেস ইউনিটি
  • বাকস্বাধীনতা
  • হরণ