টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, আহত ২

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
প্রতীকী ছবি

টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গ্রিন ইউনিভার্সিটির ছাত্র মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বুধবার (৮ জুলাই) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আহতরা হলেন স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫), মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এই ঘটনায় পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন জন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে নেওয়ার পর আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

  • আহত
  • ছাত্র
  • টঙ্গী
  • নিহত
  • সংঘর্ষ