পাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক(৬২),তার স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্স গাড়ির চালক পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে রাজ হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে একটি মেয়ের মরদেহ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরতেছিলেন স্বজনেরা। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

ওসি আরও জানান, নিহতদের এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

  • অ্যাম্বুলেন্স
  • নিহত
  • পাবনা
  • সংঘর্ষ