নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দভ্রমণ শেষে নৌকায় ফেরার পথে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে বিপুল (১৮) ও রংপুর জেলার সাজ্জাদ (২৫)। আহতরা হলেন- নদী (২৩), রানা (২২), ওয়াহেদ (২০) ও মেহেদী হাসান সুমন (২৫)। তারা সবাই গাজীপুরে অবস্থিত বিডি ফুড কোম্পানির কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৩০-৩৫ জনের একটি দল নৌভ্রমণে মির্জাপুরের ঐতিহাসিক মহেড়া জমিদারবাড়ী পিকনিক স্পটে বেড়াতে আসেন। দিনব্যাপী ভ্রমণ শেষে সন্ধ্যায় তারা ইঞ্জিনচালিত একটি নৌকায় করে গাজীপুরের উদ্দেশে রওনা হন। নৌকাটি বংশাই নদীর থলপাড়া এলাকায় পৌঁছালে নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই নৌকায় বিদ্যুৎ প্রবাহিত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই যুবক অচেতন হয়ে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বংশাই নদীর ওই অংশে বিদ্যুতের তার দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে নিচু অবস্থানে ঝুলে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত বিদ্যুতের তার নিরাপদ উচ্চতায় স্থানান্তর এবং নদীপথে চলাচলকারী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কুমুদিনী হাসপাতালের এজিএম আব্দুল হাই জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পর্শে দগ্ধের চিহ্ন রয়েছে। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান

  • বিদ্যুৎস্পর্শ
  • মৃত্যু
  • যুবক