প্রতীকী ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উচ্ছ্বাসের গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুরে। তিনি খুলনা জেলা ছাত্রদলের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে রুমের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
