পরীক্ষা দিতে এসে রাবির দুই ছাত্রলীগ নেতা আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাদের নিজ বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর দপ্তরের মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ করে।

আটকৃতরা হলেন সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত রায়হান।

শিক্ষার্থীদের জানান, আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ গতকাল দুজনকে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি। মামলা অনুযায়ী বিষয়টি প্রশাসন দেখবে।

মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক জানান, গতকাল সন্ধ্যায় দুজনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের নামে মামলা আছে। আরেকজনের নামে মামলার জন্য অভিযোগকারীরা পর্যালোচনা করছেন।

  • আটক
  • ছাত্রলীগ
  • নেতা
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • #