উজিরপুরে বাসচাপায় দাদি-নাতনি নিহত

লেখক: বরিশাল ব্যুরো
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : নিহতদের স্বজনদের আহাজারি

বরিশাল জেলার উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু পাম্পসংলগ্ন এলাকায় হানিফ পরিবহনের এক বাসের চাপায় রোকসানা ইয়াসমিন (৬৫) ও আরফা আক্তার (৭) নিহত হয়েছেন। তারা দুজন দাদী ও নাতনি। মঙ্গলবার (৫ মে) দুপর দেড়টার দিকে এ দুঘটনাটি ঘটে।

নিহতরা দুজনে একত্রে বাড়ীর সামনের মহাসড়কের রাস্তায় পারাপার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকা মূখী হানিফ পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান।

উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে সড়কের ওপর থেকে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

  • উজিরপুর
  • দাদি-নাতনি
  • নিহত
  • বাসচাপা