শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর পাড় থেকে মানবদেহের খণ্ডিত দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার মুলফৎগঞ্জ এলাকার নদীর পাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় হাত-পাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালের দিকে মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগটি থেকে দুর্গন্ধ বের হলে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগটি খুলে মানুষের খণ্ডিত দুটি হাত ও দুটি পা দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করে সিআইডিকে খবর দেওয়া হয়।
নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, সিআইডি সদস্যরা উদ্ধার হওয়া অঙ্গগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
